বোর্ড গঠনঃ উত্তেজনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

বোর্ড গঠনঃ উত্তেজনা


বোর্ড গঠনকে কেন্দ্র করে আসানসোল গ্রামীণ অঞ্চল ও রানিগঞ্জ ব্লকে ব্যাপক উত্তেজনা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ বুধবার রতিবাটি টিরাট জেমারি বল্লভপুর এগারাতে বোর্ড গঠনের দিন নির্ধারিত থাকলেও মূল তৃণমূল ও বিক্ষুদ্ধদের চাপান উতোরে প্রধান ও উপপ্রধান পদে ভোটাভুটি ৷ এর মধ্যে এগারাতে দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ মতো রীণা দাস ও রুমা বাউড়িকে প্রধান ও উপ প্রধান পদে মনোনয়ন দেওয়া হলেও বিক্ষুব্ধরা প্রতিবাদ জানিয়ে ভোটাভুটিতে অংশ গ্রহণ করে ৷ যদিও (৯-৫) ভোটে জিতে শেষ হাসি হাসে রীণা দাস ও রুমা বাউড়ি ৷ অন্যদিকে বল্লভপুরে ভোটাভুটিতে বিক্ষুব্ধরা জয় লাভ করে (৭-৬)ভোটে ৷ ফলে বল্লভপুরে প্রধান হয় মমতা প্রসাদ ও উপ প্রধান সিধান মণ্ডল ৷ তবে জেমারিতে ভোটাভুটিতেও নিস্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত বোর্ড গঠন করা সম্ভব হয়নি ৷ পাশাপাশি রতিবাটি ও টিরাট অঞ্চলে চাপা উত্তেজনার মধ্য দিয়ে বোর্ড গঠন হয় ৷

No comments:

Post a Comment

Post Top Ad