অর্ক রায়, মালদা, ৭ সেপ্টেম্বর : বসতভিটা দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত ৩ জন ।তারমধ্যে এক জন কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা থানার মুচিয়া অঞ্চলের মনোহরপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,বসতভীটা দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে ৩জন আহত হয়। শাবলের আঘাতে এরা জখম হয়। এদের মধ্যে ১জন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মালদা থানায়। আক্রান্তরা হলেন নবকান্ত দাস(৪৫), চায়না রানী দাস(৪০) এবং কলেজ ছাত্রী অনুপমা দাস(১৯)। অভিযুক্ত প্রশান্ত দাস, মনোজ দাস সহ ৫ জন। জানা গিয়েছে, নবকান্ত দাস এবং প্রশান্ত দাস সম্পর্কে দুই ভাই। নবকান্ত দাসের স্ত্রী চায়না রানী দাস জানিয়েছেন, তাদের ১০ শতক একটি বসতভিটা রয়েছে। সেই বসতভিটা দখল করার চেষ্টা করেন প্রশান্ত দাস। এই নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে বচসা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নিয়ে আবার শুরু হয় বচসা। তার জেরে লোহার শাবল নিয়ে প্রশান্ত দাস সহ ৫ জন চড়াও হয় তাদের উপর। শাবলের আঘাতে মাথা ফেটে যায় নবকান্ত দাসের। আহত হন তিনি এবং তাঁর কলেজ পড়ুয়া মেয়েও। এরপর আহত অবস্থায় তিনজনকেই ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করার পর দুজনকে ছেড়ে দিলেও মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি নবকান্ত দাস।
৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মালদা থানায়। অভিযুক্তরা পলাতক।
তবে কি কারণে মারধরের ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

No comments:
Post a Comment