আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ এবং ভারত। এবার সেই ধারাবাহিকতায় ১৬ সদস্যের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা। দীর্ঘদিন পর দলে ফিরলেন সাবেক বিশ্বসেরা পেসার লাসিথ মালিঙ্গা। জাতীয় দল থেকে প্রায় বাদই পড়ে গিয়েছিলেন ডানহাতি এই পেসার। এক বছর পর লঙ্কান ক্রিকেট বোর্ড তাকে আবারো সুযোগ করে দিয়েছে।
উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কাকে মুখোমুখি হতে হবে মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকদের। ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।
৩৫ বছর বয়সী মালিঙ্গা শ্রীলঙ্কার হয়ে ৩০ টেস্ট, ২০৪ ওয়ানডে আর ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তার ঝুলিতে আছে যথাক্রমে ১০১, ৩০১ এবং ৯০টি উইকেট। ২০০৪ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে নিয়মিত মুখ ছিলেন মালিঙ্গা।
সাম্প্রতিক সময়ে ইনজুরি আর বোর্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জাতীয় দল থেকে প্রায় বাদই পড়েছিলেন তিনি। ২০১০ সালে সবশেষ টেস্ট খেলা এই পেসার ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন।
শ্রীলঙ্কান স্কোয়াড:
অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাশুন সানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্ত চামিরা এবং লাসিথ মালিঙ্গা।
No comments:
Post a Comment