ডুয়ার্স-ভুটান রাস্তায় ফাটল! আটকে বহু ঠান্ডার পর্যটক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

ডুয়ার্স-ভুটান রাস্তায় ফাটল! আটকে বহু ঠান্ডার পর্যটক



নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ: সেভকের মংপং এ বিরাট ধস। শুক্রবার রাত থেকে একটানা বৃষ্টির ফলে শনিবার ভোর রাত থেকে সেভকের মংপং তিন জায়গায় ধস নামে । যার ফলে শিলিগুড়ির সাথে ডুয়ার্সের এবং ভুটানের যোগাযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে ।

শুক্রবার দুপুরে মংপং এর যে জায়গায় ধস নেমেছিল তা মেরামত করে বিকেল নাগাদ গাড়ি চলাচল শুরু হয় । এর পর রাত ভোর বৃষ্টির ফলে শনি বার ভোরে একি জায়গায় আবার ধস পরেছে। ধস নামার পাশাপাসি রাস্তা বসে গেছে প্রায় ৮ ফুট । লম্বায় প্রায় ৫০ মিটার রাস্তা বসে যায়। রাস্তার যা অবস্থা। তাতে দুদিন সময় লাগবে ঠিক হতে বলে জানা যায় । ধসের পাশাপাশি বহু গাছও পরেছে রাস্তার ওপর। সেই কারনে দুদিন এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে।

সেভকের মোট চার জায়গায় ধস পরেছে। প্রশাসন এর উদ্যোগে জোর কদমে চলছে রাস্তা পরিস্কারের কাজ। সেবকের অন্য জায়গার ধস পরিস্কার করতে সময় না লাগলেও সময় লাগবে মংপং এর বিরাট ধস সারাতে। বর্তমানে সেভক দিয়ে সমস্ত গাড়ি বন্ধ রয়েছে। কিছু গাড়ি গাজল ডোবা হয়ে শিলিগুড়ি বা মালবাজার যাতাযাত করছে। পুজোর আগে এই ভাবে মঝে মধ্যে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় তীর্থ যাত্রী থেকে এলাকার মানুষজন ।

No comments:

Post a Comment

Post Top Ad