নেইমার-এমবাপেকে ছাড়াই বড় জয় পেল পিএসজি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

নেইমার-এমবাপেকে ছাড়াই বড় জয় পেল পিএসজি

লিভারপুল ম্যাচের প্রস্তুতিটা দারুণ হল পিএসজি’র। দুই তারকা খেলোয়াড় নেইমার ও এমবাপেকে ছাড়ায় লিগ ওয়ানে এতিয়েনেকে ৪-০ হারাল দলটি।

দু’দিন আগেই ব্রাজিলের হয়ে মার্কিন মুলুকে ফ্রেন্ডলি ম্যাচ খেলে দলের সঙ্গে যোগ দেওয়া নেইমারেক বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন কোচ টমাস টুচেল। এছাড়াও নির্বাসনের জন্য মাঠে নামতে পারেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য এমবাপে। যদিও জয় পেতে অসুবিধা হয়নি পিএসজি’র। সেই সঙ্গে টানা পাঁচ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল নেইমারদের ক্লাব।পরের সপ্তাহেই লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করছে পিএসজি। এ কথা মাথা রেখে শুক্রবারের (১৪ সেপ্টেম্বর) ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েছে ফ্রান্সের এই তারকাখচিত দলটি।
দুই তারকা খেলোয়াড় না থাকায় তরুণ জুলিয়ান ড্র্যাক্সলারকে দিয়ে ম্যাচ শুরু করান কোচ। ম্যাচের প্রথমার্ধেই হেডে গোল করে দলকে এগিয়ে দন জার্মান ফুটবলার। ২২ মিনিটে মার্কো ভেরাতির লং পাশ থেকে গোল করেন জুলিয়ান। দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যে ব্যবধান বাড়ান কাভিনি। ৫১ মিনিটে কাভানির গোলে ব্যবধান ২-০ করে পিএসজি।
মৌসুমে এটি তৃতীয় গোল উরুগুয়ে ফরোয়ার্ডের। ম্যাচের তৃতীয় গোলটি আসে দি’ মারিয়ার পা থেকে। বাঁ-পায়ে তাঁর জোরাল শট ৩-০ করে পিএসজি। চতুর্থ গোলটি আসে ম্যাচের শেষ দিকে। ৮৪ মিনিটে ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন পরিবর্তিত হিসেবে এদিন মাঠে নামা মৌসা দিয়াবি।

No comments:

Post a Comment

Post Top Ad