যে জিনিসগুলো ভূতের ভয় সৃষ্টি করে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

যে জিনিসগুলো ভূতের ভয় সৃষ্টি করে

যে জিনিসগুলো ভূতের ভয় সৃষ্টি করে
যদিও ভূতের অস্তিত্ব বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু যারা ভূতের ভয় পায় তাদের জন্য ভূতের ভয়টা অমূলক নয়। বাস্তবে আমরা দেখতে পাই খুব কম মানুষই ভূত আছে- এটা বিশ্বাস করে কিন্তু আবার ভূতের ভয় পায় এমন মানুষের সংখ্যাও খুব কম নয়। ভূতের ভয় পেলেও অনেকে খুব আগ্রহ নিয়ে ভূতের গল্প পড়ে,সিনেমা দেখে। কারণ এটা তাদের জন্য এক ধরনের রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে এবং ভূতের ভয় পেলেও ভয়টা তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। কিন্তু ভয়টা যখন ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, স্বাভাবিক ভয়ের মাত্রাকে অতিক্রম করে, স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, তখন তা থেকে বেড়িয়ে আসা জরুরি হয়ে পড়ে।
অহেতুক ভূতের ভয় সৃষ্টি করে যে জিনিসগুলো:
১) পুরনো পুতুল- পুরনো পুতুল রাতের অন্ধকারে দেখলে ভয় লাগবেই। আর ভূতের ছবিগুলিতে যেভাবে পুতুলদের প্রাধাণ্য দেওয়া হয়, তাতে সেই কথা মাথায় আসবেই।
২) পুরনো দিনের আয়না- পুরনো দিনের আয়না। যাতে দাগ পড়ে গিয়েছে। চারপাশ দিয়ে সাবেকি কাজ করা। এই আয়নায় মুখ দেখার সময় মনে ভয় আসতে পারেই।
৩) পুরনো ট্রাঙ্ক- ভূতের ছবিতে প্রায়ই দেখে থাকবেন।
৪) ঘুঙুর- ভূতের গল্পে ভূতকে ঘুঙুর পড়ে হাঁটতে শোনা যায়।
৫) কাঠের দোলনার চেয়ার- কেউ বসে নেই, অথচ দুলছে। বহু সিনেমাতেই এই দৃশ্য ব্যবহার করা হয়।
৬) পুরনো খেলনা- কনজিউরিং সিনেমাটা যারা দেখেছেন তাদের কাছে পুরনো খেলনা ভয়ানক।
৭) কোনও ছবি- দেওয়ালে টানানো কোনও আঁকা ছবি। অথচ সেই ছবির দিকে তাকিয়ে থাকলে গলা শুকিয়ে যায়। ভাবুন স্বপ্নে এমন ছবি দেখলে কি হবে।

No comments:

Post a Comment

Post Top Ad