ঐশ্বরিয়ার ওপর খেপেছেন পরিচালক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

ঐশ্বরিয়ার ওপর খেপেছেন পরিচালক

বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায়ের ওপর খেপেছেন ‘পদ্মাবত’ পরিচালক সঞ্জয় লিলা বানশালি।
‘বম্বে টকিজ’ নির্মাতা অনুরাগ ক্যাসপের আসন্ন সিনেমা ‘গুলাব জামুন’ এ প্রস্তাব পাওয়ার পরই নাকি সঞ্জয় লীলা বানশালির সিনেমায় না করে দেন ঐশ্বরিয়া রায় বচ্চন।
এখানেই শেষ নয়; বলিউডের আনাচে কানাচে জোর গুঞ্জন চলছে  দীর্ঘ ৮ বছর পর স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে জুঁটি বাধার জন্যই নাকি বানশালির সিনেমা ছেড়েছেন তিনি। আর ঐশ্বরিয়ার এহেন মন্তব্যে বেজায় নাখোশ হয়েছেন সঞ্জয় লিলা বানশালি।

বানশালির দাবি  ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয়ের জন্য ডাকা হয়নি ঐশ্বরিয়াকে। এরপরও বলিউড অভিনেত্রী ওই দুই সিনেমায় প্রস্তাব পাওয়ার ব্যাপারে যা দাবি করেছেন তার পুরোটাই গুজব বলেও জানান তিনি।
জিনিউজ জানায়, এ বিষয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতার পক্ষ থেকে জানানো হয়, ক’বছর আগে ‘বাজিরাও মাস্তানি’র কথা প্রকাশ্যে আনেন তিনি।’বাজিরাও মাস্তানি’ জন্য ওই সময় তার প্রথম পছন্দের তালিকায় ছিলেন কারিনা কাপুর। কিন্তু কোন কারণে কারিনার সঙ্গে কাজ করা হয়নি ওই সময়।
তবে ‘পদ্মাবতের’ জন্য প্রথম থেকেই দীপিকা পাডুকোনকে বেছে নিয়েছিলেন বলেও জানিয়েছেন এই পরিচালক। এই সিনেমার জন্য কখনও অন্য কোনও অভিনেত্রীর কথা ভাবা হয়নি বলেও দাবি করেছেন বানশালি। কিন্তু, কীভাবে এই ধরনের গুজব মুড়ি মুরকির মত ছড়িয়ে পড়ছে। সে বিষয়েও প্রশ্ন তোলেন বলিউডের এই পরিচালক। এসব বিষয়ে যা বলা হচ্ছে, তার পুরোটাই গুজব বলেও উড়িয়ে দেন এই গুনি নির্মাতা।
আরাধ্যার জন্মের পর ‘জাজবা’ দিয়ে রুপালি পর্দায় ফেরেন সাবেক এই মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায়। এরপর ফ্লপ হয় তার ‘সর্বজিত’। নতুন ছবি  ‘ফান্নে খান’-ও বলিউডে সেভাবে পসার জমাতে পারেনি। সবকিছু মিলিয়ে ঐশ্বর্য কি এবারে আবার বলিউডে ‘গুলাব জামুন’ দিয়ে নতুন ধামাকা দেখা পারবেন। তাই এখন দেখার বিষয়।

No comments:

Post a Comment

Post Top Ad